Wednesday, 4 December 2013
Thursday, 14 November 2013
দ্রুত কিছু কাজ করুন ওয়ার্ডে
লেখালেখির কাজে মাইক্রোসফট ওয়ার্ডে কি-বোর্ড শর্টকাট ব্যবহার বেশ সুবিধাজনক। অপ্রচলিত কিছু শর্টকাটে অনেক দরকারি কাজ দ্রুত করা যায়।
দ্রুত লেখা নির্বাচন : কোনো প্যারাগ্রাফের যেকোনো জায়গায় পর পর তিনবার ক্লিক করে এর পুরোটাই নির্বাচন করা যায়। আবার Ctrl চেপে বাক্যের যেকোনো ক্লিক করলে পুরো প্যারা নির্বাচন করা যাবে। একাধিক লাইনে আয়তাকারে লেখার ব্লক নির্বাচনের জন্য Alt বাটন চেপে ধরে মাউস টেনে তা করা যাবে।

Friday, 8 November 2013
বাংলাদেশে আসছে না পেপল
অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপল বাংলাদেশের
তাদের কার্যক্রম শুরু করছে না। বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় দূর্বলতার
কারণে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে পেপল। পেপলের এই সিদ্ধান্তের
কারণে বিদেশি প্রতিষ্ঠানের জন্য কাজ করা বাংলাদেশের ৫০ হাজার ফ্রি
ল্যান্সারের আর্থিক লেনদেনের জটিলতার বিষয়টি অমীমাংসিত রয়ে গেল।
Friday, 1 November 2013
আসছে কম্পিউটার ঠান্ডা রাখার নতুন পদ্ধতি
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএমের গবেষকেরা কম্পিউটার চিপকে কম
শক্তিতে চলার উপযোগী ও শীতলীকরণ প্রক্রিয়ার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন।
গবেষকেরা বলেন, কম্পিউটারের ক্ষুদ্র চিপের শক্তি যত বাড়ছে কম্পিউটার তত
বেশি শক্তিশালী হচ্ছে। তবে, সমস্যা হচ্ছে
এখনকার কম্পিউটার চিপ যথেষ্ট শক্তিশালী হলেও এখনও যথেষ্ট কম শক্তিতে চলার
উপযোগী নয়।
Thursday, 24 October 2013
আইপি ঠিকানা কোনটা কী?
ইন্টারনেটে যুক্ত হওয়া মানেই কোনো না কোনো আইপি বা ইন্টারনেট প্রটোকল
ঠিকানা ব্যবহার করা। আইপি নিয়ে ধারণাটা স্বচ্ছ থাকলে নেটওয়ার্কিংয়ের টুকটাক
কাজ নিজেই করা যায়। সাধারণত যেসব আইপি ঠিকানা ব্যবহূত হয়, সেগুলো আইপি
সংস্করণ ৪-এর (আইপিভি-৪), যাতে মোট ৩২ বিট তথ্য রয়েছে।
১ বিট হলো একটি সংখ্যা বা ডিজিট, যার মান ১ বা ০। তেমন আটটি বিট নিয়ে এক
বাইট, একে অক্টেটও বলা হয়। ৩২ বিটকে চার ভাগ করলে (৮x৪ = ৩২) প্রতি ভাগে
পড়ে একটা অক্টেট।
Monday, 21 October 2013
ল্যাপটপের দরকারি যত্ন
আপনার যখন একটি ল্যাপটপ আছে, এর তো যত্ন করতে ই হবে। আমরা অনেকেই
ডেস্কটপের মতই একে যত্ন করতে যেয়ে ভুল করে বসি। কিছু বিষয় জানা থাকলে যত্ন
করতে গিয়ে ক্ষতি হাত থেকে বাচা যায়। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন
ভালো থাকে।
বহনযোগ্য হওয়ায় অনেকেই এখন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। কয়েকটি বিষয় লক্ষ রাখলেই আপনার ল্যাপটপকে ভালো রাখতে পারেন। কিছু নিয়ম মেনে যত্ন নিয়ে ল্যাপটপ কম্পিউটার ভালোভাবেই কাজ করবে।
বহনযোগ্য হওয়ায় অনেকেই এখন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। কয়েকটি বিষয় লক্ষ রাখলেই আপনার ল্যাপটপকে ভালো রাখতে পারেন। কিছু নিয়ম মেনে যত্ন নিয়ে ল্যাপটপ কম্পিউটার ভালোভাবেই কাজ করবে।
Subscribe to:
Posts (Atom)