Sunday, 26 January 2014
Saturday, 25 January 2014
মোবাইল নেটওয়ার্ক বাড়াবে রেডিও ডট সিস্টেম
অফিস কিংবা বাসায় প্রায়ই সেলফোন নেটওয়ার্ক সিগন্যাল দুর্বলতায় ভোগান্তি
পোহাতে হয়। এই ভোগান্তি থেকে স্বস্তি দিতে প্রযুক্তি পণ্য নির্মাতা
প্রতিষ্ঠান এরিকসন বাজারে এনেছে ‘এরিকসন রেডিও ডট সিস্টেম’। দেখতে
ছোট হলেও ডিভাইসটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক সিগন্যাল বাড়াতে যথেষ্ঠ কার্যকরি।
ডিভাইসটির মাধ্যমে উচ্চ-গতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি সুপষ্ট ভয়েস
সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে এরিকসন।
Monday, 13 January 2014
যে পাঁচ মেইলে ক্লিক করলে সর্বনাশ
চটকদার বিষয়বস্তু রয়েছে এমন কিছু কিছু মেইল পড়ার জন্য ক্লিক করলে তা
সর্বনাশের কারণ হতে পারে বলেই সতর্ক করেছেন মার্কিন প্রযুক্তি-গবেষকেরা।
তাঁদের মতে, ইমেইলের বিষয়বস্তু অনেক সময় বড় ধরনের স্ক্যাম বা ফিশিং
প্রচারণায় বড় ভূমিকা পালন করে। সাইবার দুর্বৃত্তরা মেইল ব্যবহারকারীদের
বোকা বানানোর জন্য মেইলের বিষয়বস্তু নিয়ে নানারকম চাতুরী করে।
Sunday, 22 December 2013
Saturday, 21 December 2013
Wednesday, 18 December 2013
তথ্য না হারিয়েই নতুন ড্রাইভ
কম্পিউটারের হার্ডডিস্কে কয়েকটি ড্রাইভ থাকে। এসবের কোনো একটি থেকে আরেকটি
নতুন ড্রাইভ বানানোর প্রয়োজন পড়তে পারে কখনো কখনো। এতে তথ্য হারানোর ভয়
থাকে না। তাই বিদ্যমান ড্রাইভের অতিরিক্ত জায়গা (স্পেস) নিয়ে নতুন আরেকটি
ড্রাইভ বানানো যায়। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Shrink volume নির্দেশনা দিয়ে পুরান পার্টিশনের অতিরিক্ত জায়গা নিয়ে নতুন পার্টিশন বানানো যাবে।
Sunday, 8 December 2013
ইন্টারনেট ছাড়াই টুইটার
ফিচার ফোন বা ইন্টারনেট সুবিধাবঞ্চিত ফোনে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
টুইটার ব্যবহারের সুযোগ দিতে কাজ করছে টুইটার কর্তৃপক্ষ। এ লক্ষে
সিঙ্গাপুরভিত্তিক একটি প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও
করেছে প্রতিষ্ঠানটি। টুইটারকে ফিচার ফোনে ব্যবহার উপযোগী করতে কাজ করছে
ইউটুপিয়া নামের একটি প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান।
ফিচার ফোনে টুইটার ব্যবহারের ক্ষেত্রে আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি
সার্ভিস ডাটা বা ইউএসএসডি প্রযুক্তি কাজে লাগাচ্ছে ইউটুপিয়া। প্রতিষ্ঠানটি
তাঁদের প্রযুক্তিটির নাম রেখেছে ‘ফোনেটউইশ’ যা ফেসবুক ও গুগল টকের
ক্ষেত্রেও কাজ করে।
Subscribe to:
Posts (Atom)






