হাঙ্গেরিতে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জনভন নিউম্যান ১৯৪৯ সালে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের ধারণা দেন। কোনও একটি প্রোগ্রামের হুবহু নকল প্রোগ্রাম হিসেবে তার ধারণার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে এটাই কম্পিউটার ভাইরাস হিসেবে পরিচিতি পায়।
শুধু কম্পিউটার বা স্মার্টফোন নয়, সাইবার হামলা হতে
পারে রাউটার বা ইন্টারনেট অব থিংস (আইওটি) যন্ত্রে। অ্যান্টিভাইরাস
নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভাস্টের গবেষকেরা গতকাল বৃহস্পতিবার ইন্টারনেটের
সঙ্গে যুক্ত গেরস্থালি পণ্যগুলোতে সাইবার হামলা বিষয়ে সতর্ক করেছেন।
শুক্রবার সারা পৃথিবীতে হ্যাকাররা যে সাইবার আক্রমণ
চালিয়েছে, তাতে ১৫০টি দেশের ২ লক্ষ কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে
জানিয়েছে ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল। বাংলাদেশেরও বেশ কিছু ব্যক্তি ও
বড় প্রতিষ্ঠানের কম্পিউটার এই হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন সূত্রে
খবর পাওয়া গেছে।
মাইক্রোসফট উইন্ডোজ ৮ বা ৮.১ অপারেটিং সিস্টেমে ফাইল ডিলিট করতে গিয়ে
মাঝেমধ্যে একটা সমস্যা দেখা দেয়। উইন্ডোজ অফলাইনের ফাইল ক্লায়েন্ট সাইড
ক্যাশিংয়ের (সিএসসি) ক্যাশের ফাইল ক্ষতিগ্রস্ত হলে Error 0x800710FE
সংকেতের সমস্যাটি দেখা দিতে পারে।
দীর্ঘদিন চলার মতো করেই তৈরি করা হয় ল্যাপটপ কম্পিউটারের ব্যাটারি। তবুও
ব্যাটারির কার্যক্ষমতা কমে যাচ্ছে, এমন অভিযোগ শোনা যায় প্রায়ই। পরিবেশগত
বাহ্যিক তাপেও দ্রুত গরম হয়ে ব্যাটারির কর্মক্ষমতা অনেকাংশে কমিয়ে দেয়। ব্যাটারির
চার্জ ২০ থেকে ৩০ শতাংশ অবশিষ্ট থাকলে তখনই এটিকে চার্জ করে নিতে হয়।