Monday, 14 August 2017

গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে

প্রতিদিন কোটি কোটি মানুষ গুগলে সার্চ করেন। ডেস্কটপ, ল্যাপটপ অথবা মোবাইলে- মানুষের খোঁজার অন্ত থাকে না। হাজারো ওয়েবসাইট, ছবি ও ভিডিও গুগলে খুঁজে বেড়ায় মানুষ। ফলে এসব হিস্ট্রি থেকে যায় ব্রাউজারে। অনেক সময় এসব হিস্ট্রির কারণে লজ্জায় পড়তে হয় ব্যবহারকারীকে।

Sunday, 6 August 2017

কিবোর্ডে ‘ফাংশন কি’র কাজ কী?

কিবোর্ডে এফ-১ থেকে এফ-১২ পর্যন্ত ১২টি চাবি বা কি দেখা যায়। এগুলোকে বলা হয় ফাংশন কি। কিবোর্ডের অন্য কিগুলো ব্যবহার করা হলেও ফাংশন কিগুলো অব্যবহৃত থাকে বেশিরভাগ সময়। অনেকে জানেনই না এগুলো কী কাজে লাগে। তাই ব্রাইটসাইটের সৌজন্যে আজ থাকছে ফাংশন কি-এর কাজ।

Wednesday, 2 August 2017

রাউটারের গতি বৃদ্ধির পাঁচ উপায়

ইন্টারনেট ব্যবহার করেন না এ রকম মানুষের সংখ্যা কমছে দিন দিন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ওয়াই-ফাইয়ের ব্যবহার। আর ওয়াই-ফাই দিয়ে সামাজিক মাধ্যম, ই-মেইলসহ জরুরি কাজগুলো ঘরেই সেরে নিতে রাউটারের কোনো বিকল্প নেই। তবে নানা কারণে রাউটারের কাঙ্ক্ষিত গতি থেকে বঞ্চিত হন গ্রাহকরা।

Wednesday, 19 July 2017

মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল থেকে একাধিক নির্দিষ্ট ফাইল নির্বাচন করতে চাইলে কি-বোর্ডের CTRL কি চেপে ধরে এবং পরে পছন্দের ফাইলের ওপর ক্লিক করতে হয়। কিন্তু উইন্ডোজ ৭ এবং তারপরের বাকি সব অপারেটিং সিস্টেম থেকে CTRL কি ছাড়াই মাউস দিয়েই একাধিক ফাইল সিলেক্ট করতে পারবেন।

Monday, 17 July 2017

কম্পিউটার ভাইরাস দূর করুন সহজ উপায়ে

কম্পিউটার ইউজারের মধ্যে আমরা অনেকেই জানি উইন্ডোজ সেট-আপ করলে শুধু সিস্টেম ড্রাইভ অর্থাৎ যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে, সেটি ফরম্যাট হয়। অন্য ড্রাইভগুলো অপরিবর্তিত থাকে। ফলে সিস্টেম ড্রাইভে যদি ভাইরাস থাকে, তা ডিলিট হয়ে যায়।

Thursday, 13 July 2017

কম্পিউটার না ঘুমালে...

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি ভালো সুবিধা হচ্ছে কম্পিউটারকে ঘুম পাড়িয়ে রেখে (স্লিপ) প্রয়োজনে পরে কাজ করানো যায়। অর্থাৎ বারবার কম্পিউটার বন্ধ বা চালু করার বদলে এটিকে স্লিপে রাখা যায়। ল্যাপটপ কম্পিউটারে এটি কার্যকর ভূমিকা রাখে। অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখতে এটি বেশ কাজে লাগে।

Wednesday, 12 July 2017

কিবোর্ড নিষ্ক্রিয় রাখার ৪ উপায়

কম্পিউটার ব্যবহারের জন্য মাউস ও কিবোর্ড অত্যাবশ্যকীয়। কিন্তু আপনি কি জানেন যে, উইন্ডোজ কম্পিউটারে সহজেই কিবোর্ড নিষ্ক্রিয় রাখা যায়?
কম্পিউটার শিশুদেরও বিনোদন উপভোগের একটি মাধ্যম। তারা এখানে কৌতূহল প্রকাশ করে। এমন অনেক সময় হতে পারে, কম্পিউটার অন করা অবস্থায় শিশু না বুঝেই কিবোর্ডের এখানে-সেখানে টিপে গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলতে পারে বা অন্যান্য সমস্যা সৃষ্টি করে পারে।