Sunday, 15 January 2017

ভুল মেসেজও ফেরানো যাবে হোয়াটসঅ্যাপে


হোয়াটসঅ্যাপে কাউকে ভুল করে কোনমেসেজ পাঠিয়ে ফেলতেই পারেন। তারপর অপ্রস্তুত হয়ে পড়েবেন এটাই স্বাভাবিক। তবে কি হতে পারে ভাবতে পারেন? আপনার সমস্যা বুঝতে পেরেছে ফেসবুকের এই মেসেজ সার্ভিস। তাই এবার থেকে ইউজারদের জন্য সেন্ট মেসেজ রিকল ও এডিট করার সুবিধা নিয়ে আসছে তারা।

Thursday, 12 January 2017

ফেসবুক স্মার্টফোনের শত্রু



ফেসবুক দ্রুত চার্জ শেষ করে।স্মার্টফোনের ব্যাটারি শেষ হচ্ছে দ্রুত? বরাবরের মতোই ফেসবুককে দায়ী করতে পারেন। স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ করে ফেসবুক অ্যাপ। সম্প্রতি অ্যাভাস্ট সফটওয়্যার কর্তৃপক্ষ নতুন এক গবেষণায় এসব তথ্য পেয়েছে। ওই গবেষণায় অ্যাপ ব্যবহারের ফলে স্মার্টফোনের ব্যাটারির নেতিবাচক পারফরম্যান্স বিবেচনায় শীর্ষে রয়েছে ফেসবুক।

Monday, 9 January 2017

ভুলে গেলেও খোলা যাবে প্যাটার্ন লক

মোবাইলের সুরক্ষার্থে অনেকেই প্যাটার্ন লক করেন। স্মার্টফোনে সাধারণত প্যাটার্ন লকিং এবং পাসওয়ার্ড লকিং-এর সাহায্যেই ফোন লক করেন সবাই। কিন্তু কোনও কারণে সেট করা লকিং প্যাটার্ন কিংবা পাসওয়ার্ডটি ভুলে গেলেই কাজ হয়ে গেল। কারণ সে ক্ষেত্রে নিজের মোবাইল নিজেই আর ব্যবহার করতে পারবেন না আপনি।

Saturday, 7 January 2017

হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য!


জেনে নিন ফোন খোয়া গেলেও কী ভাবে সুরক্ষিত রাখবেন আপনার ব্যক্তিগত তথ্য।
-অ্যানড্রয়েড স্মার্টফোনে থাকে ফোন ট্র্যাক করার সুবিধা। তবে অনেকেই এই সুবিধা সম্পর্কে অবগত না হওয়ার কারণে ফোন খোয়া গেলেও তা খুঁজে পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
-অ্যানড্রয়েড স্মার্টফোনের গুগল অপারেটিং সিস্টেমেই থাকে এই ট্র্যাকার অপশন।

Sunday, 1 January 2017

২০১৬ সেরা প্রযুক্তিপণ্য


 প্রতিনিয়ত প্রযুক্তি বদলায়। নতুন কিছু যোগ হয়। তবে এর মধ্যে এমন কিছু প্রযুক্তি আসে, যা যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতা পাল্টে দেয়। বছর শেষে এমনই কিছু যন্ত্রের উল্লেখ থাকছে এখানে। সূত্র: মিরর, এনগেজেট, গিজমোডো
সেরা ডিজিটাল সহকারী: গুগল হোম
হয়তো আমাজন ইকোর সাফল্যে অনুপ্রাণিত হয়েই কৃত্রিম বুদ্ধিমত্তার ডিজিটাল সহকারী কাম স্পিকার ‘গুগল হোম’ বাজারে ছেড়েছে সার্চ ইঞ্জিনভিত্তিক প্রতিষ্ঠানটি।

Thursday, 29 December 2016

অনলাইনে নিরাপত্তা দেবে মিলিটারি গ্রেড পাসওয়ার্ড মেশিন 'এভরিকি'


এমনিতেই শক্ত একটা পাসওয়ার্ড তৈরি করা এবং একে মনে রাখার কাজটি অনেক কঠিন। অনেকগুলো অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড করা তো দারুণ ঝক্কির কাজ। তা ছাড়া গত বছর প্রতি চারজনের একজন হ্যাকিংয়ের শিকার হয়েছেন। প্রতিদিন লাখ লাখ বার হ্যাকিংয়ের চেষ্টা চলে গোটা দুনিয়ায়। তাই সাবধানতা অবলম্বন জরুরি।

Sunday, 25 December 2016

নিরাপদে থাকুন অনলাইনে


অনলাইন এখন বৃহৎ এবং বিস্তৃত পরিসর। এখানে প্রতিদিনই অসংখ্য মানুষ প্রবেশ করছে নানা প্রয়োজনে। কিন্তু সবার উদ্দেশ্য তো সৎ নয়। কিছু সাবধানতা অবলম্বন না করলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে অনলাইনে সুরক্ষিত করতে আপনাকেও হতে হবে কৌশলী।