জনপ্রিয় সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগল তাদের জিমেইল গ্রাহকদের সঙ্গে বিনামূল্যে
এসএমএস পাঠানোর সুবিধা দিয়েছে। ফলে জিমেইল ব্যবহারকারীরা জিমেইল থেকে
চ্যাটিংয়ের মতো এসএমএস পাঠাতে পারবে। এজন্য বাড়তি কোনো সফটওয়্যার বা
অ্যাকাউন্ট লাগবে না। এজন্য জিমেইলে লগইন করে Chat and SMS থেকে যে বন্ধুকে এসএমএস পাঠাতে চাই
সেই ঠিকানার ওপরে ক্লিক করলে চ্যাটিং অপশন আসবে।
Tuesday, 10 January 2012
Wednesday, 4 January 2012
কম্পিউটার কেনার সময় যেটা মাথায় রাখবেন
অনেকেই কম্পিউটার ব্যবহার করছেন বাংলাদেশে। আরও অনেকেই নিত্য নতুন আসছেন কম্পিউটারজনিত পেশায়। কিনছেন কম্পিউটার। আজ আমাদের আলোচ্য বিষয় সেটাই। কম্পিউটার কেনার সময় যে সমস্যাটা সাধারণের মনে জাগে তা হচ্ছেÑকি কিনব এবং কোথা থেকে কিনব! কিন্তু প্রথম সমস্যাটা হওয়া উচিত ‘কেন কিনব’। যদি আপনি জানেন আপনি কেন কম্পিউটারটি কিনছেন, তবে কি কিনবেন সেটা নির্ধারণ করা কঠিন হবে না।
Sunday, 1 January 2012
Saturday, 24 December 2011
ইন্টারনেটের নিরাপদ ব্যবহার
ইন্টারনেটের নিরাপদ ও সহজ ব্যবহার প্রত্যাশা করেন অনেকেই, কিন্তু
কীভাবে? স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ইন্টারনেট ব্যবহারের নানা দিক ও কৌশল
সম্পর্কে বিস্তারিত জেনে নিন। দ্রুত, স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ওয়েবপেজ
ব্রাউজ করার কয়েকটি টিপস উল্লেখ করা হলো (শুধু Internet Explorer-এর জন্য) :
দ্রুত ওয়েব অ্যাড্রেস টাইপ করা : আমরা সাধারণত ওয়েব অ্যাড্রেস এভাবে http://www.mail.yahoo.com টাইপ করে থাকি। কিন্তুু খুব দ্রুত এবং সহজেই এ কাজটি করা যায়। যেমন : mail.yahoo টাইপ করে কিবোর্ড থেকে Ctrl+Enter একসঙ্গে চাপুন।
দ্রুত ওয়েব অ্যাড্রেস টাইপ করা : আমরা সাধারণত ওয়েব অ্যাড্রেস এভাবে http://www.mail.yahoo.com টাইপ করে থাকি। কিন্তুু খুব দ্রুত এবং সহজেই এ কাজটি করা যায়। যেমন : mail.yahoo টাইপ করে কিবোর্ড থেকে Ctrl+Enter একসঙ্গে চাপুন।
Thursday, 15 December 2011
ডেস্কটপ, মাই ডকুমেন্টস অন্যত্র সরিয়ে ফেলুন
বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারী তাদের গুরুত্বপূর্ন সব ডকুমেন্টস সহ
অন্যান্য ফাইল সাধারনত ডেস্কটপ ও মাইডকুমেন্টস ফোল্ডারে রাখেন। উইন্ডোজ
ইনস্টলের পর ডেস্কটপ ও মাই ডকুমেন্টস ফোল্ডার দুটি বাই-ডিফল্ট সি ড্রাইভের
অধীনে তৈরী হয়। কোন কারনে উইন্ডোজ আবার ইনস্টলের দরকার হলে সাধারনত সি
ড্রাইভ ফরম্যাট করে আবার ইনস্টল করা হয়। এবং অনেক সময় ডেস্কটপ ও মাই
ডকুমেন্টস ব্যাকআপ নেওয়ার কথা মনে থাকেনা ফলে মুহুর্তেই সব গুরুত্বপূর্ন
ফাইল ও ডাটা শেষ। আমার মনে হয় সব কম্পিউটার ব্যবহারকারী জীবনে অন্তত একবার
এই ভুলটা করেছেন। তাই আগে থেকে সতর্ক থাকাটা
জরুরী।
Wednesday, 14 December 2011
এক্সপির বুটের সময় ছবি পরিবর্তন করা
উইন্ডোজ এক্সপির বুট লগোতে সাধারণত এক্সপির নিজস্ব ছবি দেখা যায়। আপনি
চাইলে উক্ত ছবিটি পরিবর্তন করে নিজের পছন্দের ছবি দিতে পারেন। সিস্টেম৩২
ফেল্ডারের (windows\system32) ntoskrnl.exe ফাইলে উক্ত ছবি রয়েছে, যা
পরিবর্তন করতে হবে। রিসোর্স হ্যকারের সাহায্যে সহজে এই ছবি পরিবর্তন করা
যায়। এজন্য আপনার প্রয়োজন 640 X 480 সাইজের ১৬ কালারের (১৬ বিটের নয়) ছবি।
Subscribe to:
Posts (Atom)








