Sunday, 1 June 2014

বিনা মূল্যে দরকারি সফটওয়্যার

কম্পিউটার ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজনে অ্যাডোবি রিডার, অফিস, ফায়ারফক্স, ক্রোমের মতো সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখেন। কিন্তু বেশ কিছু অপরিচিত সফটওয়্যার আছে, যা কম্পিউটার ব্যবহারকারীদের কাজে লাগতে পারে। প্রয়োজনীয় এই সফটওয়্যারগুলো আবার বিনা মূল্যেই পাওয়া যায়। ব্যবহারকারীদের কাজে লাগবে এমন কয়েকটি সফটওয়্যার নিয়ে এই প্রতিবেদন।

Saturday, 19 April 2014

ফেসবুকে স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম

ফেসবুক সম্প্রতি ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন দেখাচ্ছে। ডেস্কটপ বা মোবাইল থেকে ফেসবুকে সাইন-ইন করলে কিছু বিরক্তিকর ভিডিও বিজ্ঞাপন স্বয়ংক্রিয় চালু হয় এবং ব্যবহারকারীকে তা দেখতে বাধ্য করে। এটা বন্ধ করা একমাত্র পথ হচ্ছে একবারে এটি বন্ধ করে দেওয়া।

Tuesday, 8 April 2014

উদ্ধার করুন মুছে ফেলা ফাইল

আ
আ
আগামীকাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাড়াহুড়োয় কাজ করতে করতে খেয়ালই নেই যে ফাইলটা সেভ করা হয়নি। হঠাৎ করে চলে গেল কারেন্ট, ব্যাকআপ নেই দেখে পিসি শাট ডাউন করারও সুযোগ পাননি।  কারেন্ট ফেরার পর তো মাথায় হাত! তিন ঘণ্টার কাজ বেমালুম গায়েব।

Tuesday, 11 March 2014

পেনড্রাইভে বাড়বে গতি

যেসব কম্পিউটারে ধীরগতির হার্ডডিস্ক ড্রাইভ এবং কম মেমোরি রয়েছে, সেগুলোতে বাড়তি ইউএসবি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড ব্যবহার করে গতি বাড়ানো যাবে। হার্ডডিস্ক ড্রাইভের উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইনডেক্স ৪.০-এর নিচে (কম্পিউটারে ডান ক্লিক করে প্রপার্টিজে দেখা যাবে), উইন্ডোজের রেডিবুস্ট ব্যবহার করে এ কাজটি করা যায়।

কম্পিউটার বন্ধের যত উপায়

নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এ কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে হলে প্রথমে মাউসটিকে পর্দার একেবারে ডান পাশে নিয়ে যেতে হয়। তখন উইন্ডোজের কিছু অপশন আসে, সেখান থেকে সেটিংস নির্বাচন করে পাওয়ার অপশন থেকে তবেই কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে হয়। এই ঝামেলা এড়াতে চাইলে প্রথমে Windows Key + D চেপে উইন্ডোজের ডেস্কটপ মোডে চলে আসুন।

Saturday, 1 March 2014

জেনে নিন পিসি স্লো হওয়ার কয়েকটি কারণ

বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে কোনো পরিবারে কম্পিউটার না থাকাটা অনেকটা আষাঢ়ে গল্পের মতো। আমাদের দৈনন্দিন প্রায় সকল কাজের মধ্যে কম্পিউটারের ভূমিকা বিদ্যমান। কিন্তু সেই কম্পিউটারের কার্যক্রম যদি স্লো হয় তবে কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে। তাই পিসি কেন স্লো হয় তা জেনে সে অনুসারে সতর্কতা অবলম্বন করা উচিত।

Friday, 21 February 2014

ডিস্ক ফরমাটের প্রকার

কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হলে একপর্যায়ে হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন তৈরি করে সেটি ফরম্যাট করে নিতে হয়। ফরম্যাট দুই ধরনের হয়ে থাকে—কুইক ও ফুল ফরম্যাট। যদিও উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় আগে থেকেই কুইক ফরম্যাট নির্ধারণ করে দেওয়া থাকে। উইন্ডোজ এক্সপি বা নিচের দিকের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে একপর্যায়ে হার্ডডিস্ক ড্রাইভের পার্টিশন তৈরি করে, সেটি ফরম্যাট করে নিতে হয়।