Thursday, 24 October 2013

আইপি ঠিকানা কোনটা কী?

ইন্টারনেটে যুক্ত হওয়া মানেই কোনো না কোনো আইপি বা ইন্টারনেট প্রটোকল ঠিকানা ব্যবহার করা। আইপি নিয়ে ধারণাটা স্বচ্ছ থাকলে নেটওয়ার্কিংয়ের টুকটাক কাজ নিজেই করা যায়। সাধারণত যেসব আইপি ঠিকানা ব্যবহূত হয়, সেগুলো আইপি সংস্করণ ৪-এর (আইপিভি-৪), যাতে মোট ৩২ বিট তথ্য রয়েছে। ১ বিট হলো একটি সংখ্যা বা ডিজিট, যার মান ১ বা ০। তেমন আটটি বিট নিয়ে এক বাইট, একে অক্টেটও বলা হয়। ৩২ বিটকে চার ভাগ করলে (৮x৪ = ৩২) প্রতি ভাগে পড়ে একটা অক্টেট।

Monday, 21 October 2013

ল্যাপটপের দরকারি যত্ন

আপনার যখন একটি ল্যাপটপ আছে, এর তো যত্ন করতে ই হবে। আমরা অনেকেই ডেস্কটপের মতই একে যত্ন করতে যেয়ে ভুল করে বসি। কিছু বিষয় জানা থাকলে যত্ন করতে গিয়ে ক্ষতি হাত থেকে বাচা যায়। নিয়মিত যত্ন নিলে ল্যাপটপ অনেক দিন ভালো থাকে।
বহনযোগ্য হওয়ায় অনেকেই এখন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। কয়েকটি বিষয় লক্ষ রাখলেই আপনার ল্যাপটপকে ভালো রাখতে পারেন। কিছু নিয়ম মেনে যত্ন নিয়ে ল্যাপটপ কম্পিউটার ভালোভাবেই কাজ করবে।

Saturday, 28 September 2013

একটি জনপ্রিয় ভুল কন্ট্রোল-অলটার-ডিলিট!

অনেক সময় ভুলও জনপ্রিয় হয়। বিজ্ঞানীরা ভুল করলে তা হয় আবিষ্কার! আর সেই আবিষ্কার আমরা সানন্দে দিনের পর দিন ব্যবহার করি। এ রকম জনপ্রিয় একটি ভুল স্বীকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সেই ভুলটি হচ্ছে ‘কন্ট্রোল-অলটার-ডিলিট’ ফাংশনটি। লগ ইন স্ক্রিনে যেতে এ ফাংশন ব্যবহার করা হয়।

Tuesday, 24 September 2013

অনলাইনে যাঁদের খুঁজলেই বিপদ

প্রিয় তারকার ছবি খুঁজছেন অনলাইনে বা বিনামূল্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে যাচ্ছেন? অনলাইনে সার্চ করে যে লিংক বা ছবিতে ক্লিক করছেন সেটি হতে পারে ভাইরাসের আখড়া। সম্প্রতি ইন্টারনেট বিষয়ক নিরাপত্তা সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, এ বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলিউড তারকাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সংগীতশিল্পী ফিল কলিন্সের মেয়ে লিলি কলিন্স।

Wednesday, 18 September 2013

আলো দিয়ে চলবে কম্পিউটার!

মার্কিন গবেষকেরা সম্প্রতি গ্রাফিনি নামের বিশেষ উপাদান ব্যবহার করে এমন কম্পিউটার চিপ তৈরি করেছেন যাতে বিদ্যুৎ শক্তির পরিবর্তে আলো ব্যবহূত হয়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। গ্রাফিনি নিয়ে গবেষণা করে ২০১০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা নোবেল পুরস্কার জিতেছিলেন।

Tuesday, 3 September 2013

সচল রাখুন আপনার কম্পিউটার

যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার ও ইন্টারনেটের কোনো বিকল্প নেই। সে জন্য প্রিয় কম্পিউটার সবসময় সচল রাখতে চাই সচেতনতা। ইন্টারনেট ব্যবহার করলে ভাইরাসের যন্ত্রণার কবলে পড়তে হয়। ভাইরাস আক্রমণ করলেই পুরো হার্ডডিস্ক ফরম্যাট করে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টলকরাটা সব সময় ভালো নয়।

Thursday, 22 August 2013

কথা বলুন বিনা মূল্যে

হাল আমলে অনেকের হাতেই দেখা যায় স্মার্টফোন। ইন্টারনেট আর স্মার্টফোন থাকলে পুরো বিশ্বই হাতের মুঠোয় চলে আসে মুহূর্তেই। শুধু কথা বলা আর এসএমএস পাঠানোর বাইরেও যে অনেক কিছু করা যায়, হাতের ফোনটি দিয়ে সেটি এখন প্রমাণিত। আর নানা ধরনের কাজকে সহজ করতে রয়েছে লাখো অ্যাপ্লিকেশনস বা অ্যাপস।